ই-পেপার/প্রিন্ট ভিউ
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুরে ৫৮-বিজিবি গত এক বছরে আটককৃত মাদকদ্রব্য আজ আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে। শনিবার সকালে ৫৮-বিজিবির অধিনায়ক মোহাম্মদ আজিজুস শহীদের সভাপত্বিতে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সেক্টর কম্যান্ডার কর্ণেল মোঃ মারুফুল আবেদীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সেনাবাহিনীর প্রতিনিধি লেঃ কর্ণেল গোলাম তৌহিদ আল কিবরিয়া পিএসসি ঝিনাইদহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, ৫৮-বিজিবি উপ-অধিনায়ক মেজর মোল্লা ওবায়েদুর রহমান, চুয়াডাঙ্গা জেলার দামুলহুদা র্সাকেল এর সহকারী পুলিশ সুপার মোছাঃ জাকিয়া সুলতানা, ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার। উক্ত অনুষ্ঠানে ১২,৪৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৩ বোতল সিরাপ, ৪৯,০৮০ বোতল মদ, ৭৬.৩২৫ কেজি গাজা, এবং ৮৭১ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য-৩৫,০০,০০,০০০/- (পঁয়ত্রিশ কোটি) টাকা। উল্লেখ্য গত ১৪ ই মার্চ ২৩ হতে ৩১ শে জানুয়ারী -২৪ পর্যন্ত জব্দকৃত মাদক।