• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সাপাহারে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
সাপাহারে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


সাপাহার জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার সময় জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ফলাফল প্রকাশ কে কেন্দ্র করে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
ফএছাড়াও ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য মুল্যবান বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে সাংবাদিক সেলিম রেজা, "দৈনিক সাতমাথার" সাপাহার উপজেলা প্রতিনিধি আ: আলিম সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন