• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শেরপুরে পৌরসভার উচ্ছেদ অভিযান

রিপোর্টার : dailyajkerjanobani
শেরপুরে পৌরসভার উচ্ছেদ অভিযান ই-পেপার/প্রিন্ট ভিউ

ইফতেখার আলম, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত চলা এই অভিযানে প্রায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম।
সরেজমিনে দেখা যায়, শহরের ধুনট মোড় থেকে পূর্বদিকে করতোয়া নদীর সেতু পর্যন্ত রাস্তার দুই পাশেই ফুটপাত দখল করে গড়ে উঠেছে একাধিক অবৈধ স্থাপনা। এতে পথচারীদের চলাচলে ভোগান্তি দেখা দেয় এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম বলেন, “পৌরসভার জায়গা উদ্ধারে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।


সারাবাংলা

আরও পড়ুন