ই-পেপার/প্রিন্ট ভিউ
আব্দুল বারী বাবলু (সুবর্ণচর) নোয়াখালী:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হরলাল চন্দ্র পাল (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মৃত হরলাল পাল ওই গ্রামের মৃত গিরিশ চন্দ্র পালের পুত্র। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে ১নং ওয়ার্ডের একটি খালে কচুর লতি তুলতে গিয়ে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া বলেন, "লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতি সুবর্ণচর জোনের ডিজিএম জানান, "বিদ্যুতের লাইন ছিড়ে পড়ে গেলেও আমরা কোনো খবর পায়নি। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে টেকনিক্যাল টিমকে পাঠানো হয়েছে। দ্রুত লাইন মেরামত করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।