• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ০৩:৫৯
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুবর্ণচরে তরমুজের বাম্পার ফলন, বাজারে সরবরাহ শুরু

রিপোর্টার : dailyajkerjanobani
সুবর্ণচরে তরমুজের বাম্পার ফলন, বাজারে সরবরাহ শুরু ই-পেপার/প্রিন্ট ভিউ

আবদুল জব্বার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এবার তরমুজের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকরা ব্যাপকভাবে তরমুজ চাষ করেছেন। যারা আগেভাগে চাষ করেছেন, তারা ইতোমধ্যেই বাজারে তরমুজ বিক্রি শুরু করেছেন। অন্যদিকে, দেরিতে চাষ করা খেতগুলোতে এখন ফুল ও ফল আসতে শুরু করেছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। এছাড়া, আধুনিক কৃষি পদ্ধতি ও সঠিক পরিচর্যার ফলে চাষিরা ভালো ফলন পাচ্ছেন। কৃষকরা আরো জানান, গরমের কারণে তরমুজের চাহিদা দিন দিন বাড়ছে। সামনে রমজান মাস থাকায় বাজারে তরমুজের মূল্যও ভালো থাকবে বলে আশা করছেন তারা।

তরমুজচাষি মোঃ হারুন বলেন, “এবার ফলন খুব ভালো হয়েছে। মাজারি সাইজের ১শত তরমুজ ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করতে পেরেছি। আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি আরও ভালো লাভ করতে পারব।”

স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, তরমুজ চাষে কৃষকদের যথাযথ পরামর্শ ও সহায়তা দেওয়া হয়েছে। ফলে উৎপাদন ভালো হওয়ার পাশাপাশি রোগবালাইও কম ছিল। সুবর্ণচরের তরমুজ বর্তমানে স্থানীয় বাজারের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে।

তরমুজচাষিদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা ভালো লাভ করতে পারবেন। বিশেষ করে রমজানের কারণে চাহিদা আরও বাড়বে এবং বাজারে দামও অনুকূলে থাকবে বলে মনে করছেন তারা।


সারাবাংলা

আরও পড়ুন