• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:২২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মহেশপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিসের লুট হওয়া উদ্ধারকৃত মালামাল জমা দেয় বৈষম্যবিরোধী ছাত্র-সমাজ

রিপোর্টার : dailyajkerjanobani
মহেশপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিসের লুট হওয়া উদ্ধারকৃত মালামাল জমা দেয় বৈষম্যবিরোধী ছাত্র-সমাজ ই-পেপার/প্রিন্ট ভিউ

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ  


ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিসের লুট হওয়া মালামাল উদ্ধার করে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসারে কাছে জমা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ।
মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কগণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স  অফিসের লুট হওয়া মালামাল উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরার কাছে হস্তান্ত করে। এসময় উপস্থিত ছিলেন, মহেশপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ, ঢাকা কলেজের ছাত্র মোঃ মেহেদী হাসান বাপ্পি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ নাহিদ হাসান। আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রী ইশিতা জাহান সাথী, সিটি বিশ^বিদ্যালয়ে ইবনুল হাসান আর রাফি, ছাত্র ও মহেশপুর মাববধিকার সংস্থার কর্মকর্তা মোঃ শামীম ওসমান। এসময় মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার কর্ম কান্ডে প্রধান সহযোগি মোঃ উজ্জল হোসেন বলেন, গত ০৫/০৮/২৪ ইং তারিখে সরকারে পতন হলে ঐ দিন বিকালে কিছু অজ্ঞাত ব্যক্তি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাংচুর করে এবং সরকারী প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। এসকল মালামাল পূর্ণ উদ্ধার এর উদ্দেশ্যে ছাত্র সমন্বয়কগণ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স অফিস পরিদর্শনে গেলে জানতে পারে ১ জন অজ্ঞাত ব্যক্তির কাছে কিছু মালামাল আছে সংস্কারের ধারাবাহিকতায় ছাত্র-সমাজ ঐ ব্যক্তির সাথে যোগাযোগ করে এবং আজ সকালে মালামাল উদ্ধার করে জমা দেয়। উদ্ধারকৃত মালামাল মধ্যে ছিলো ১টি বড় টিভি, ১টি মনিটর, ৪টি কড়ির বাটি সেট, ১০টি প্লেট, ৩ পিস কম্বল, ১টি তোয়ালে, ১টি কাচের গ্লাসে, ১টি কাচের বাটি, ১৪ পিস পর্দা, ১টি কড়ির মগ, ১টি ভিমবার। হস্তান্তকালে উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন মনিরা বৈষম্যবিরোধী ছাত্র-সমাজকে ধন্যবাদ জানান।  


সারাবাংলা

আরও পড়ুন