• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফেনীতেই বন্যায় মারা গেছেন ২৮ জন

রিপোর্টার : dailyajkerjanobani
ফেনীতেই বন্যায় মারা গেছেন ২৮ জন ই-পেপার/প্রিন্ট ভিউ

জেলা প্রতিনিধি, ফেনী


ফেনীতেই এবারের বন্যায় মারা গেছেন ২৮ জন। বন্যার ভয়াবহতা এতটা ছিল যে, অনেককে কবর দেওয়ার মাটি পাওয়া যায়নি। প্রিয়জনকে হারিয়ে স্বজনেরা এখন বাকরুদ্ধ। জেলা প্রশাসন বলছে, বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বন্যার খবর পেয়ে ২১ আগস্ট ঢাকা থেকে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নে নিজ বাড়িতে যান নুরুল হুদা। চারদিকে তখন বুক সমান পানি। অসতর্কতায় প্রাণ হারান নুরুল। আশপাশে মাটি না থাকায় কলাগাছের ভেলা বানিয়ে বন্যার পানিতে স্বজনেরা ভাসিয়ে দেন প্রিয়জনের মরদেহ।

নিহতের বাবা ও স্ত্রী জানান, এলাকায় যখন বুক-সমান পানি নুরুল হুদাকে ঘরের ভেতরে খাটের নিচে ডুবন্ত অবস্থায় পান তারা।

অপরদিকে ১০দিন পর ভাসিয়ে দেওয়া মায়ের মরদেহের খোঁজ পান সদর উপজেলার মোটবি ইউনিয়নের বাসিন্দা শহিদুল্লাহ।

শহিদুল্লাহ বলছেন, মায়ের মরদেহ ভাসিয়ে দেওয়ার পরও যে ফিরে পেয়েছেন এতেই তিনি সন্তুষ্ট। পারিবারিক কবরস্থানে মাকে দাফন করেছেন তিনি।

বন্যার পানিতে জেলায় ২৮ জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ফুলগাজী ও সদরে সাত জন, সোনাগাজীতে ছয় জন, ছাগলনাইয়া ও দাগনভুঞাতে তিন জন এবং পরশুরামে দুই জন।

ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, সাধারণত মরদেহের সন্ধান পেলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এ মরদেহগুলো উদ্ধার করে। এরইমধ্যে ২৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে আটটি এখনও শনাক্ত করা হয়নি।

বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোছাম্মৎ শাহিনা আক্তার।

বৃষ্টি ও ঢলের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ৮৯টি স্থানে বাঁধ ধসে ফেনীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা।


সারাবাংলা

আরও পড়ুন