ই-পেপার/প্রিন্ট ভিউ
জালাল উদ্দিন, রংপুর :
রংপুর গ্রুপের পরিচালনা আগামী ২৩ জানুয়ারী বিশ্ব সুন্দর হাতের লেখা দিবস উদযাপন উপলক্ষে রংপুরে শিশুদের শ্রেনী ভিত্তিক সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল (৬ জানুয়ারী) সোমবার বিকাল ৩ টায় রংপুর মেডিকেল পুর্বগেট ডক্টর্স ক্লিনিক অডিটরিয়ামে সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠনের প্রধান অতিথি রংপুর গ্রুপের চেয়ারম্যান নীলু আহসান। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা মোজর (অব) নাসিম উদ্দিন, রংপুর গ্রুপের উপ ব্যাবস্থাপনা পরিচালাক আশরাফুল আলম আল আমিন, রংপুর গ্রুপের পরিচালক মনিরুল ইসলাম, সজনর্স একাডেমির পরিচালক মোঃ রিয়াজ মাহামুদ সুজন, রংপুর গ্রুপের ডাঃ জোবায়ের হোসেন তানিম, ডাঃ শিশির। এ সময় রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ গ্রহন করেন। সার্বিক তত্বাবধায়নে ছিলেন অংকন ও সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্র ও হ্যান্ডরাইটিং এন্ড ক্যালিগ্রাফার্স অ্যাসোসিয়েন অব বাংলাদেশ।