• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩১
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বগুড়ায় দুই হত্যা মামলায় ঝুনু গ্রেফতার

রিপোর্টার : dailyajkerjanobani
বগুড়ায় দুই হত্যা মামলায় ঝুনু গ্রেফতার ই-পেপার/প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধি:


বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া ২টি হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ আলম ঝুনুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে শহরের ভাটকান্দি এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান।
শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের ছিলেন। কয়েকদিন আগে তিনি ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, ‘দুইটি হত্যা মামলায় শাহাদাৎ আলম ঝুনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’


সারাবাংলা

আরও পড়ুন