ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ হোসেন আলী (ছোট্ট)
সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন সিরাজগঞ্জের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের বাস্তবায়নে
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বর্ণাঢ্য
শোভাযাত্রার মাধ্যমে তারুণ্যের উৎসবের শুভ উদ্বোধন
করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমাদুল হাসান, বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন,জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফ আফজাল রাজন,
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহীন রেজা, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ শরীফুল ইসলাম,
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাসেম, জেলা শিক্ষা অফিস, সিরাজগঞ্জের সহকারী পরিদর্শক মোঃ রবিউল হাসান মন্ডল, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, কালচারাল অফিসার মোঃ এরশাদ হাসান, ছাত্র প্রতিনিধি সমন্বয়ক জুবায়ের ইসলাম সেজান, সজিব সরকার, সাদিয়া আহমেদ সিনহা, টি.এম. মুশফিক সাদ, আসির ইস্তেসার অয়ন, মোঃ আশিক, সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট),
সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহি, স্কাউট ইউনিট লিডার মোঃ হানিফ, সিরাজগঞ্জ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মোঃ তুহিন,
উল্লেখ্যঃ ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত (৫২ দিনব্যাপি) জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এ উৎসবে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন।