• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের হাতে দুলাভাই খুন জনতার হাতে শ্যালক আটক

রিপোর্টার : dailyajkerjanobani
জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের হাতে দুলাভাই খুন জনতার হাতে শ্যালক আটক ই-পেপার/প্রিন্ট ভিউ

মুনছুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে শ্যালকের চাকুর আঘাতে দুলাভাই  আশরাফুল ইসলাম সহিফুল (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ওই ঘটনার পর শ্যালক পালানোর সময় জনতা তাকে আটক করেছেন। আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলার পুনট পাঁচপাইকা সরদার গ্রামে ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক শ্যালককে জনতার হাত থেকে উদ্ধার করে এবং নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  
নিহত দুলাভাই সহিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসোন গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। আর ঘাতক শ্যালক জুয়েল রানা (৩২) পুনট পাঁচপাইকা সরদারপাড়া গ্রামের জলিল হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
স্থানীয় আব্দুল হাই, আলাউদ্দিনের সাথে কথা বলে জানা যায়, ঘাতক জুয়েলের বাবা আব্দুল জলিল পারিবারিক বিষয়ে আজ সোমবার সকালে তাঁর জামাই ও ছেলেকে নিয়ে নিজ বাড়িতে ঘরোয়া বৈঠকে বসেন। সেখানে ছেলে জুয়েলের মানষিক চিকিৎসার বিষয়ে আলোচনার একপর্যায়ে জুয়েলকে পাবনায় মানষিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এতে জুয়েল ক্ষিপ্ত হয়ে সবার সামনে তার দুলাভাইকে গালিগালাজ করতে থাকে। জুয়েল বাড়ির বাহিরে আসতে চাইলে দুলাভাই তাকে বাঁধা দেন। এতে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে ঘরের ভিতরে গেলে তখন তাঁর দুলাভাই ও ঘরে যান। এসময় জুয়েল হাতে একটি চাকু নিয়ে ঘরের ভিতরেই সবার সামনেই তার দুলাভাই সহিফুল ইসলামকে বগলের নিচে আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে পড়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ওই বাড়িতে জড়ো হতে থাকেন। একপর্যায়ে জনগণ উত্তেজিত হয়ে জুয়েলকে খুজতে থাকে। এরপর জুয়েল পালানোর সময় মাঠ থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি জুয়েলের দুলাভাইয়ের মৃতদেহ ঘরের ভিতরে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর পুলিশ জনতার হাত থেকে জুয়েলকে উদ্ধার করছে। আসলে কি কারনে হত্যার ঘটনা ঘটেছে তা আমার জানা নেই। তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ঘটনার পর ঘাতক জুয়েলকে জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


সারাবাংলা

আরও পড়ুন