ই-পেপার/প্রিন্ট ভিউ
আব্দুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ)ঃ অবশেষে চলার জন্য একটি হুইল চেয়ার পেলেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের সত্তরোর্ধ সোনাভান খাতুন। একটি হুইল চেয়ার চান সত্তরোর্ধ সোনাভান শিরোনামে সোমবার একটি সচিত্র প্রতিবেদন দৈনিক করতোয়ায় প্রকাশিত হয়। সংবাদটি দেখে বগুড়া বারের সদস্য এডভোকেট রহমত উল্লাহ নামের এক ব্যক্তি বুধবার সন্ধ্যায় প্রতিনিধির মাধ্যমে হুইল চেয়ারটি পাঠিয়ে দেন।
সোনাভানের পারিবারিক সূত্রে জানা যায়, ৩ মাস পূর্বে সোনামুখী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে পা ফসকে রাস্তার পাশে পড়ে যান সোনাভান। লোকজন তাকে ধরাধরি করে তুললেও সোনাভান আর পা ফেলতে পারেননি। সেই থেকে তিনি কার্যত এক প্রকার ঘরবন্দী। টাকার অভাবে যাননি ডাক্তারের নিকট। কবিরাজের ওধুধে আর ঝাড়ফুঁকে ভরসা করলেও এখনো তিনি চলতে পারেন না
সোনাভানের অশীথিপর স্বামী সাকার সরকারের কোন আয় রোজগার নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে একজন চাতালকর্মি। তার সামান্য আয়ে চলে সংসার। এমন অবস্থায় সোনাভানের সংসার চলাই কঠিন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো কোন সামর্থ্য নেই।
হুইল চেয়ার পেয়ে খুশী সোনাভান জানান, আমি এই চেয়ারে বসে এখন চলাফেরা করতে পারবো। এতোদিন আমি শুধু বিছানায় শুয়ে থেকেছি। এখন অনেক ভালো লাগছে। চিকিৎসার জন্য এখন সহায়তা পেলে আমার উপকার হতো।
সোনাভানের প্রতিবেশী ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ জানান, বেচারির চলাফেরার কষ্ট কিছুটা কমলো। এখন চিকিৎসার ব্যবস্থা হলে তার উপকার হয়