• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৩৯
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

কাজিপুরে সবুর মাওলানা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরে  সবুর মাওলানা স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

কাজিপুরে  সবুর মাওলানা স্মৃতি  মেধা বৃত্তি  প্রদান অনুষ্ঠিত 

কাজিপুর ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের  কাজিপুর উপজেলা  আনোয়ারা  আজাদ কারিগরি  ও ভোকেশনাল  ইনস্টিটিউট  এ সবুর মাওলানা  স্মৃতি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত  হয়েছে।
 বুধবার  বিকেল  চারটায় প্রতিষ্ঠান  প্রাঙ্গণে  আয়োজিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন  কাজিপুর উপজেলা  নির্বাহী  অফিসার  দেওয়ান আকরামুল হক। মেধাবৃত্তি  চেয়ারম্যান একেএম রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন  উপজেলা শিক্ষা  অফিসার  হাবিবুর রহমান,  অধ্যক্ষ মহসিন রেজা বিপ্লব, একাডেমিক  সুপারভাইজার আতিকুর রহমান। ইংরেজি  শিক্ষক  বাবলু মিয়ার সঞ্চালনায়  অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য  রাখেন  প্রধান শিক্ষক  মারজিয়া বেগম। 
 পরে অতিথিগণ মোট চারশজনকে বিভিন্ন  ক্যাটাগরিতে পুরস্কার  প্রদান করেন। একইসাথে শ্রেষ্ঠ  শিক্ষক ও আদর্শ পিতামাতাকেও পুরস্কার প্রদান  করা হয়েছে।

সোর্স : এ/জে


বাংলাদেশ

বাংলাদেশ

আরও পড়ুন