• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৭:৩১
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যৌথ বাহিনীর অভিযানে শেখ কেমিক্যাল কোম্পানিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা

রিপোর্টার : dailyajkerjanobani
যৌথ বাহিনীর অভিযানে শেখ কেমিক্যাল কোম্পানিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

আয়নাল হক, নাটোর জেলা প্রতিনিধি:



আজ ০৬-০৫-২০২৫ তারিখ নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজার এলাকায় শেখ কেমিক্যাল কারখানায়" এনএসআই এর তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক খলিলুর রহমান শেখ (৩৬), পিতাঃ সরুজ আলী শেখ, সাং-সোনাপুর বাজার, বাগাতিপাড়া, নাটোরকে 'বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা অনুযায়ী, বিএসটিআই এর অনুমোদন ব্যতিত শিশু খাদ্য, সাবান, টয়লেট ক্লিনার ইত্যাদি সামগ্রী উৎপাদনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিেেস্ট্রট মীম তাবাসসুম প্রভা নগদ ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) টাকা জরিমানা করেন।

শেখ কেমিক্যাল কোম্পানিটি শুধুমাত্র ডিটারজেন্ট এর অনুকূলে বিএসটিআই এর অনুমোদন নিয়ে অবৈধভাবে এসকল গুরুত্বপূর্ণ সামগ্রী উৎপাদন করে আসছিল। নাম কেমিক্যাল কোম্পানি হলেও উক্ত নাম স্বর্বস্ব প্রতিষ্ঠানটিতে কোন ল্যাব, কেমিস্ট ছিলনা। একটি টিনের ঘরের মধ্যে অত্যন্ত মানহীন পরিবেশে এসব সামগ্রী উৎপাদন করে আসছিল যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।#


সারাবাংলা

আরও পড়ুন