• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:১২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক

রিপোর্টার : dailyajkerjanobani
কাজিপুরের প্রাবন্ধিক ও কলামিস্ট বিজয় হলেন রাবি সিরাজগঞ্জ জেলা সমিতির সম্পাদক ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সিরাজগঞ্জ জেলা সমিতির ২০২৫-২৬ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজিপুরের প্রাবন্ধিক কলামিস্ট ইয়াসিন আরাফাত বিজয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় নিজেই

তিনি বলেন, গত রোববার (২৫ মে) ত্রিশ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক। তাঁর বাড়ি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায়। 
এর আগে সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেনবিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক . ইউনুস আহমদ খান।
সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, 'সিরাজগঞ্জ জেলার সকল ছাত্র-শিক্ষকের বন্ধনকে সুদৃঢ় করতে এবং পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা এবং বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে টেকসই জাতি গঠনে আমরা বদ্ধপরিকর। সিরাজগঞ্জ জেলা সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি পরিবার। আমরা হাসি-কান্নায় একে অপরের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই প্লাটফর্ম থেকে আমাদের নিজ জেলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি আর ভালোবাসা ছড়িয়ে দিবো প্রতিটি কর্মে।'
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ জেলা সমিতি প্রায় দুই যুগ অতিক্রম করেছে। প্রতিষ্ঠাকালীন সময় থেকেই জেলার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আসছে সংগঠনটি। 

সোর্স : এ/ জে


সারাবাংলা

আরও পড়ুন