• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চুয়েটে এক লাফে চারগুণ বেড়েছে স্নাতকোত্তর ভর্তি ফিঃ শিক্ষার্থীদের ক্ষোভ

রিপোর্টার : dailyajkerjanobani
চুয়েটে এক লাফে চারগুণ বেড়েছে স্নাতকোত্তর ভর্তি ফিঃ শিক্ষার্থীদের ক্ষোভ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আবদুল ওয়াদুদ, চট্টগ্রাম বিভাগীয় প্রধান:


এক লাফে চারগুণ বেড়ে গেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি। হটাৎ এমন ফি বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। একাধিক সূত্রে জানাগেছে, চলতি বছরের গত ১৭ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২-২৩ সেশনের স্নাতকোত্তর পর্যায়ের ভর্তি ফি ছিল ২৭০০ টাকা। কিন্তু গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে ২০২৩-২৪ সেশনের জন্য ভর্তি ফি পুনঃনির্ধারণ করে ১০৬০০ টাকা করা হয়। এর ফলে এক ধাপে ভর্তি ফি বেড়েছে প্রায় চারগুণ। আকস্মিকভাবে এমন ফি বৃদ্ধিতে দরিদ্র ও প্রান্তিক অঞ্চলের অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থীরা তাদের ভর্তির টাকা জোগাড়ে হিমশিম খাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন উপায়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। অনেকে ভর্তির সিদ্ধান্ত থেকেও ফিরে এসেছেন। এ ব্যাপারে কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা ইশতিয়াক আহমেদ সাজিদ বলেন, গত ১৭ জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি ফি ছিল ২৭০০ টাকা। ৭-৮ মাসের ব্যবধানে নতুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ভর্তি ফি করা হয়েছে ১০৬০০ টাকা। আগে থেকে নতুন ভর্তি ফির ব্যাপারে আমরা অবগত ছিলাম না বিধায় আমরা পূর্বের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তির প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ভর্তির আগের দিন এত টাকা ফি দেখে আমাদের অনেকেই পরে আর ভর্তি হয় নাই। আমরা বেশিরভাগই মাত্র স্নাতক পাশ করেছি। বর্তমানে মেসে থেকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি। মেসের ভাড়া, খাওয়া-দাওয়ার খরচ, বিভিন্ন চাকরিতে আবেদন ফি ইত্যাদি সামলাতেই হিমশিম খেতে হচ্ছে। সেখানে প্রায় ১১ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়া আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি আরও জানান, আমরা এ বিষয়ে জানতে প্রশাসনের সাথে যোগাযোগ করলে সেখান থেকে জানানো হয়, চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুয়েটের ভর্তি ফি সবচেয়ে কম ছিলো। তাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে ভর্তি ফি বাড়ানো হয়েছে। কিন্তু বুয়েটেও ভর্তি ফি প্রায় তিন হাজার টাকা। পরে বর্তমানে চুয়েটের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করা সুদীপ কুমার স্যারের সাথে আলোচনা করলে উনার পরামর্শে আমরা ভর্তি ফি কমানোর জন্য প্রশাসন বরাবর লিখিত আবেদন জমা দিয়েছি। স্যার একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে আলোচনা করার ব্যাপারে আমাদের আশ্বস্থ করেছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির জানান, প্রশাসন ভর্তি ফি পুনরায় নির্ধারণের জন্য একটি কমিটি করে দিয়েছিল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পর্যালোচনা করে কমিটি প্রতিবেদন জমা দিলে তাঁর সাপেক্ষে একাডেমিক কাউন্সিলের ১৫০তম সভায় নতুন ভর্তি ফি নির্ধারণ করা হয়। এ বিষয়ে শিক্ষার্থীদের বেশ কিছু লিখিত আবেদন আমার কাছে এসেছে। উপাচার্য নিয়োগের পর একাডেমিক কাউন্সিল সেগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে।


সারাবাংলা

আরও পড়ুন