• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

৭৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩, প্রাইভেটকার জব্দ

রিপোর্টার : dailyajkerjanobani
৭৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩, প্রাইভেটকার জব্দ ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জ অফিস:


সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-গ-৪২-৪৬১৮) একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার (অপস্ অফিসার) মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার কারবারিরা হলেন— পীরগঞ্জের খটিশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে শহিদুল ইসলাম (৫২), ঠাকুরগাঁওয়ের মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫), দিনাজপুরের ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে শাহানুর রইসলাম (২৪)।
র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে (১৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের কাঠেরপুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৭৪৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেট কার, ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার কারবারিরা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় সদর থানায় মামলা ও উদ্ধার করা আলামতসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।


সারাবাংলা

আরও পড়ুন