ই-পেপার/প্রিন্ট ভিউ
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া গ্রামে এক কৃষকের গোয়াল ঘরের আগুনে পুড়ে গেছে দুটি গরু। ওই কৃষকের নাম নায়েব আলী(৭০) ।
স্থানীয়সূত্রে জানা গেছে, চুলার সাথে লাগোয়া ছিলো ওই কৃষকের গোয়ালঘর। রাত সাড়ে সাতটার দিকে চুলা থেকে আগুন ছনের তৈরি গোয়াল ঘরে লাগে। কিছু বুঝে ওঠার পূর্বেই আগুন গোয়ালঘরের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে করে গোয়ালে থাকা দুটি বকনা গরু পুড়ে অঙ্গার হয়ে যায়। গরু দুটির মূল্য প্রায় দেড়লক্ষ টাকা।
চরগিরিশ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম রেজা জানান,’ বৃদ্ধ নায়েব আলী দম্পতি অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করেন। শেষ বয়সের জমানো টাকা দিয়ে গরু কিনে পালন করছিলেন তিনি। আগুনে তার স্বপ্ন পুড়ে ছারখার হয়ে গেছে।