• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৪০
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চট্টগ্রামে পিডিবি কর্মচারীর পেনশনের টাকা আত্মসাৎ, অভিযোগের সত্যতা পেলো দুদক

রিপোর্টার : dailyajkerjanobani
চট্টগ্রামে পিডিবি কর্মচারীর পেনশনের টাকা আত্মসাৎ, অভিযোগের সত্যতা পেলো দুদক ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আব্দুল ওয়াদুদ চট্টগ্রাম :

চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মৃত এক কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকালে  অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম বিদ্যুৎ অফিসে অভিযান চালায়। এরপর বিষয়টি গণমাধ্যম কর্মীদের মধ্যে রাতে জানা জানি  হয়।

ওই অভিযান পরিচালনা করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ। তিনিও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

দুদক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন মোজাফফর আহমেদ। তিনি মারা যাওয়ার পর তার তিন সন্তানের মধ্যে সবার ছোট নাবালক ইমাম উদ্দিনের নামে একটি জাল পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে পেনশনের ১৫ লাখ টাকা আত্মসাৎ করে বিদ্যুৎ বিভাগের পেনশন শাখা। মোজাফফর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন। দুদক চট্টগ্রাম-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ সাংবাদিকদের বলেন, দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে মৃত কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন সংক্রান্ত জালিয়াতি করে নমিনি কর্তৃক এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের প্রাথমিক অনুসন্ধানে কাগজপত্র সংগ্রহ করেছি। পরে প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন