• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:৩৩
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুবর্ণচরে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার : dailyajkerjanobani
সুবর্ণচরে অবৈধ ইটভাটায় অভিযান, ৫ লক্ষ টাকা জরিমানা ই-পেপার/প্রিন্ট ভিউ

আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর সুবর্ণচরে অবৈধ তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিটি ইটভাটাকে ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে ইটভাটাগুলোর কিলন ও চিমনি ভেঙে অকেজো করা হয় এবং পোড়ানো ইট গুটিয়ে দেওয়া হয়।

গত বৃহস্পতিবার বিকেলে লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় এই অভিযান পরিচালিত হয়। অবৈধ ইটভাটাগুলোর মধ্যে রয়েছে উপজেলার চরজব্বার ইউনিয়নের মেসার্স তাহেরা ব্রিকস ও একেবি ব্রিকস এবং চরআমান উল্যাহ ইউনিয়নের আমানত ব্রিকস।

নোয়াখালী পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন।

পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে তিন ফসলি জমিতে কার্যক্রম চালাচ্ছিল এসব ইটভাটা। তাদের বারবার তাগিদ দেওয়া হলেও তারা আইন মানেনি। ফলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো স্থাপনার কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। অভিযানে পরিবেশ অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বার থানা পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকি বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


সারাবাংলা

আরও পড়ুন