• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৬:৩২
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গঙ্গাচড়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত: সভাপতি চাঁদ সরকার, সম্পাদক আইয়ুব আলী

রিপোর্টার : dailyajkerjanobani
গঙ্গাচড়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠিত: সভাপতি চাঁদ সরকার, সম্পাদক আইয়ুব আলী ই-পেপার/প্রিন্ট ভিউ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঙ্গাচড়া উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ মার্চ) উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত সম্মেলনে নতুন কমিটি গঠিত হয়।

সম্মেলনে গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে মোঃ চাঁদ সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আইয়ুব আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু নির্বাচিত হন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ওয়াহেদুজ্জামান মাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, প্রধান বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম এবং বিশেষ বক্তা ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু।

নির্বাচন পরিচালনা কমিটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে চাঁদ সরকার ছাতা প্রতীকে ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁন মই প্রতিকে ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।সাধারণ সম্পাদক পদে আইয়ুব আলী ফুটবল প্রতীকে ৩১৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন ।যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল মাছ প্রতীকে ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে আপেল মাহমুদ উড়োজাহাজ প্রতীকে ২৭৯ ভোট পেয়ে জয় লাভ করছেন ও মিজানুর রহমান লুলু তালা প্রতীকে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে বক্তারা বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহ্বান জানান।


সারাবাংলা

আরও পড়ুন