• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৫:৩০
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন

রিপোর্টার : dailyajkerjanobani
নোয়াখালীতে সাংবাদিক মুজাক্কির হত্যার ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন ই-পেপার/প্রিন্ট ভিউ

মেহেরাজ হোসেন, নোয়াখালী দক্ষিণ প্রতিনিধি :


নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে নিহত বার্তাবাজার পত্রিকার নোয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদ এবং মামলার চার্জশিট থেকে ৫ জন আসামীকে প্রত্যাহার করা প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, নোয়াখালী জেলা শাখার সাংবাদিকরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ মুফস্বল ফোরামের উদ্যোগে টাউন হল মোড়, মাইজদী কোর্টের, সামনের রাস্তায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বারবার সাংবাদিক হত্যা, অত্যাচার, নির্যাতন ও নিপিড়ন করা হচ্ছে। এগুলোর বিচার ও জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যাবস্থা করতে হবে। আর যেন কোন ভাই খুন না হয়। আর যেন প্রতিবাদ মানববন্ধনে রাস্তায় কোন সাংবাদিকদের দাড়াতে না হয়। এসময় সাংবাদিক সাগর-রুনি সহ সকল হত্যাকান্ডের বিচার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি, তাজুল ইসলাম মানিকের সভাপতিতে ও প্রধান অতিথি বাংলাদেশ সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জনাব জহুরুল হক চৌধুরী জহির সহ কর্মরত শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।


সারাবাংলা

আরও পড়ুন