• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ১২:১৫
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

নির্ধারিত সময়ে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা

রিপোর্টার : dailyajkerjanobani
নির্ধারিত সময়ে কাজে যোগ না দিলে পুলিশ সদস্যদের পলাতক ঘোষণা ই-পেপার/প্রিন্ট ভিউ

জ্যেষ্ঠ প্রতিবেদক


দেশে হঠাৎ পট পরিবর্তনের কারণে এখনো অনেক পুলিশ সদস্য কাজে যোগ দেননি। এমন পরিস্থিতিতে তাদের কাজে ফেরাতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা একটি তারিখ ঘোষণা করব। ওই তারিখের মধ্যে কোনো পুলিশ সদস্য কর্মস্থলে না এলে আমরা ধরে নেব তিনি পলাতক।

রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

পুলিশ ছাড়া সমাজ চলতে পারে না উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি লুট হচ্ছে। সেনাবাহিনী-বিজিবি কাজ করছে, তবে এটা তদের কাজ না। পুলিশের কাজ সেনাবাহিনী করতে পারে না। তবু সেনাবাহিনী করছে।

সাখাওয়াত বলেন, আমার কাছে অনেক ম্যাকানিজম আছে। তাৎক্ষণিকভাবে ঘাটতি পূরণের অনেক ম্যাকানিজম আছে। আমি উল্লেখ করতে চাই না।

সাখাওয়াত হোসেন বলেন, পুলিশকে ব্যবহার করা হয়েছে লাঠিয়াল বাহিনী হিসেবে। সাত দিনের ভেতর আপনারা দেখবেন ট্রেনিং ম্যান পাওয়ার পুলিশে চলে আসবে।


বাংলাদেশ

জাতীয়

আরও পড়ুন