ই-পেপার/প্রিন্ট ভিউ
জালাল উদ্দিন, রংপুর :
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ ( আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশন অনুষ্ঠিত হয়। (১৪জানুয়ারী) সকাল ১০টায় নগীরর শালবন এলাকায় (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের প্রেসিডেন্ট ও (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মোঃ আবু সায়েম, রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মসিউর রহমান সহ রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের সমন্বয়কগণ। এ সময় (আরসিসিআই) পাবলিক স্কুল এ্যান্ড কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।