ই-পেপার/প্রিন্ট ভিউ
আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নওগাঁ পশ্চিমের শিক্ষার্থীদের উদ্যোগে রাসূল (সা.) এর জীবনীর উপর সিরাত সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টার সময় উপজেলার মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। ইসলামি ছাত্র শিবিরের নওগাঁ জেলা পশ্চিমের সভাপতি মো: আব্দুর রাকিবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আসফারুল হোসেনের পরিচালনায় সিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় এইচ. আরডি সম্পাদক আঃ রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রাসূলের জীবনীর উপর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা পশ্চিমের আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক বক্তব্য রাখেন। সেমিনার আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম।
এসময় আর ও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পশ্চিমে জামায়াতের সেক্রেটারি নাজিমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মারুফ আহম্মেদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ এইচ আরডি সম্পাদক আব্দুল মান্নান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার উপজেলা শাখার আমির আবুল খায়ের (তরুন), বাংলাদেশ জামাতে ইসলামীর নজিপুর পৌরসভার জামাতের সেক্রেটারি আক্তার ফারুক, আতিকুর রহমান, সুবজ, আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের সহকারী শিক্ষক মাও: সাদেকুল ইসলাম প্রমূখ।