• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:১৬
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন

রিপোর্টার : dailyajkerjanobani
দুপচাঁচিয়া পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন ই-পেপার/প্রিন্ট ভিউ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি:



২০২৪-২৫ চলতি অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর দুপচাঁচিয়ার বাস্তবায়নে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পৌর এলাকায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন করা হয়েছে। ২৩মার্চ রোববার সকালে পৌরসভা চত্বরে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে বিভিন্ন ওর্য়াডে তালিকাভূক্তদের মাঝে চাল বিতরন করেন পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ, প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা কামাল, ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংক দুপচাঁচিয়া শাখার ব্যবস্থাপক দীপক কুন্ডু, পৌরসভার কর আদায়কারী মফিজ উদ্দিন, প্রধান সহকারী মাহমুদ জোসেন খান ফুয়াদ, উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খান, কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মিজানুর রহমান সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন। এ পৌরসভায় বরাদ্দকৃত ৪৬.২১মে.টন চাল পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪হাজার ২১জনের মাঝে ১০কেজি করে মোট বিতরণ করা হয়।



সারাবাংলা

আরও পড়ুন