• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫৬
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মহেশপুরে বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র-সমাজ

রিপোর্টার : dailyajkerjanobani
মহেশপুরে বন্যার্তদের সাহায্যে অর্থ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র-সমাজ ই-পেপার/প্রিন্ট ভিউ

বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ:


ঝিনাইদহের মহেশপুরে বন্যার্তদের সাহায্য সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ করছে মহেশপুরের বৈষম্যবিরোধী ছাত্র-সমাজ। আজ শনিবার সকালে শহরের বিভিন্ন জায়গায় দিনব্যপী এই কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। প্রথমে উপজেলা চত্তর থেকে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোঃ মেহদেী হাসান বাপ্পি, মোঃ নাহিদ হাসান ও প্রধান সহযোগিতাকারী মোঃ উজ্জল হোসেন প্রতিটা বাজারে মোড়ে ছাত্র-ছাত্রীদের ৫/৬ জন করে একটি গ্রুপ তৈরি করে দেন তারা উপজেলার বিভিন্ন জায়গায় গিয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে। গত ২৩শে আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র সমাজ উপজেলার প্রতিটা মসজিদের সভাপতির কাজে অর্থ চেয়ে চিঠি দেন এবং শুক্রবার জুম্মার সময় বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করা হয়। মহেশপুরে শুধু ছাত্র সমাজ নয় বিভিন্ন সংগঠন বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে। ছাত্র সমাজের সহযোগী উজ্জল হোসেন বলেন,মসজিদ গুলো অর্থ সংগ্রহ করেছে কিছু আমাদের কাছে দিয়েছে আমরা তা বন্যার্তদের মাঝে পাঠানোর ব্যবস্থা করছি।


সারাবাংলা

আরও পড়ুন