ই-পেপার/প্রিন্ট ভিউ
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার প্রশাসক পদে নিয়োগ পেলেন রোজিনা আক্তার, আর কাজিপুর উপজেলা প্রশাসক পদে ইউএনও সোহরাব হোসেন নিয়োগ পেলেন। গত ১৮ আগস্ট স্থানীয় সরকার ( পৌরসভা/ উপজেলা) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪ এর মাধ্যমে তাদেরকে নিয়োগ দেয়া হয়েছে।
রোজিনা আক্তার বিসিএস ৩৩তম ব্যাচের এবং বর্তমানে সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে কর্মরত আছেন। আর সোহরাব হোসেন হচ্ছেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। আজকেই (১৯ আগস্ট) তারা স্ব-স্ব দায়িত্বভার গ্রহণ করেছেন। এর ফলে প্রায় একটানা দুই সপ্তাহের অচলাবস্থার নিরসন হলো। এসব প্রতিষ্ঠানে জনগণের সেবার দ্বার উন্মুক্ত হলো।