ই-পেপার/প্রিন্ট ভিউ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর পৌর শহরের ড্রেন পরিস্কার, পানি অপসারণ ও রাস্তা সংস্কারের কাজ করছে যুবদলের নেতা-কর্মিরা। সোমবার (১২ আগষ্ট) সকাল ১১ টা থেকে জনদুর্ভোগ লাঘবে অন্তত ৫০ জন নেতা-কর্মি স্বেচ্ছাশ্রমে ওই কাজগুলো বাস্তবায়ন করছেন। জানা গেছে, গুরুদাসপুর পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের আদম শাহের মোড় থেকে জিয়া খাল পর্যন্ত রাস্তার পাশের ড্রেনে মাটির আস্তরন জমে পানি চলাচলের অযোগ্য হয়ে পরেছে। সামান্য বৃষ্টিতে ড্রেন উপচে সেই পানিতে রাস্তা তলিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্গদিন রাস্তায় জমে থাকা পানির কারনে সেটি খনাখন্দে পরিনত হয়ে পথচারী ও যান চলাচলের অযোগ্য হয়ে পরেছে। জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে গুরুদাসপুর পৌর যুবদলের নেতা-কর্মিরা। আয়োজক গুরুদাসপুর শহর যুবদলের যুগ্ম আহবায়ক সুমন হাসান জানান, এলাকার প্রয়োজনে আমরা গুরুদাসপুর শহর যুবদলের নেতা-কর্মিরা ঘরে বসে থাকতে পারিনা। জনদুর্ভোগ লাঘবে আমরা স্বেচ্ছায় শহর সংস্কারের কাজে নেমে পরেছি। শহর আমাদের একে বাসযোগ করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই। এসংস্কারমুলক কাজে সাবেক মেয়র পুত্র মিহাল রহমান, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক জিল্লুর রহমান, ফারুক হোসেন, শিপন, শিবলু, শরিফ, মবিদুল, শরিফুল, কামাল, ফরহাদসহ ৫০ জন নেতা-কর্মি যুক্ত ছিলেন।