• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৮
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যমুনা উপজেলা’ বাস্তবায়ণে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

রিপোর্টার : dailyajkerjanobani
যমুনা উপজেলা’ বাস্তবায়ণে কাজিপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়ন নিয়েযমুনা উপজেলাগঠনের  বিষয়ে সাংবাদিকদের সাথে এম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাজিপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই মতবিনিময় সভায় কাজিপুরে কর্মরত সাংবাদিকগণ অংশ নেন। সভায় সাংবাদিকদের যমুনা উপজেলা  গঠনের যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন চরের বাসিন্দা গণমাধ্যম ব্যক্তিত্ব যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের পক্ষে আতিকুর রহমান শাকিল প্রকৌশলী ফরিদুল ইসলাম। এসময় তারা যমুনা দ্বারা বিচ্ছিন্ন ছয়টি ইউনিয়নের মানুষের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, আইনি সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে ভৌগোলিক কারণেই বছরের পর বছর বঞ্চিত হবার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি স্মারকলিপি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রদান করা হয়েছে। সেখানে চরাঞ্চলের প্রায় দেড়লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, বিদ্যুৎ কৃষিক্ষেত্রে সমস্যা, প্রশাসনিক সেবাযোগাযোগ সমস্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে। চরাঞ্চলের আপামর জনগোষ্ঠীর যমুনা উপজেলা গঠনের বিষয়ে পূর্ণ সমর্থন রয়েছে বলে তারা দাবী করেন। এসময় যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদের সদস্য সম্পাদক জহুরুল ইসলাম লিটন প্রকৌশলী সাইফুল্লাহ আল গালিব, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিল, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংবাদিক গোলাম কিবরিয়া, টিএম কামাল, আব্দুল মজিদ, কোরবান আলী, কেএম আনোয়ার হোসেন, আল মাহমুদ সরকার জুয়েল, অঞ্জনা চৌধুরী উপস্থিত ছিলেন।

সোর্স : এ/ জে


সারাবাংলা

আরও পড়ুন