• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫১
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রিপোর্টার : dailyajkerjanobani
গঙ্গাচড়ায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ই-পেপার/প্রিন্ট ভিউ

গংগাচড়া (রংপুর) প্রতিনিধি:

 
রংপুরের গঙ্গাচড়ায় রাস্তা পারাপার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় মনিজা বেগম (৬0) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর অনুমান  ১.০০ টার  সময় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ভাই ভাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম গ্রামে।  প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, মনিজা বেগম আজ বৃস্পতিবার সকালে তার ছেলের শ্বশুরবাড়ি দক্ষিণ কোলকোন্দ ভাই ভাই মোড় এলাকায় যাওয়ার উদ্দেশে নিজবাড়ি মনিরাম গ্রাম থেকে অটোরিকশাযোগে বের হন। ভাই ভাই মোড় এলাকায় পৌঁছলে অটোরিকশার ভাড়া দিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় গঙ্গাচড়া বাজার থেকে বড়াইবাড়ী বাজারের উদ্দেশে যাওয়া একটি অটোরিকশা মনিজা বেগমের বাম কাঁধে ধাক্কা দিলে তাৎক্ষণিক রাস্তায় পড়ে যান। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় চালক অটোরিকশা রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


সারাবাংলা

আরও পড়ুন