• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:১৬
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম, শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ষৌথ প্রস্তুতি সভা

রিপোর্টার : dailyajkerjanobani
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম, শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ষৌথ প্রস্তুতি সভা ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ  হোসেন আলী (ছোট্ট) :

"মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম, শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ষৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মে, ২০২৫)  বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপি আয়োজনে
 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম, শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ষৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম, শাহাদাৎবার্ষিকী উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম - সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি শামীম খান, মোঃ মুন্সী জাহেদ আলম, মিলন ইসলাম খান,
সাংগঠনিক সম্পাদক মীর্জা মোস্তফা জামান, নূর কায়েম সবুজ, শহর বিএনপি'র সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ,
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের অন্যতম সদস্য এনামুল হক, জাতীয়তাবাদী যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মোঃ আলআমীন খান, সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি, সাধারণ সম্পাদক এলেমা বেগম, পৌর মহিলা দলের সাফিয়া সুলতানা, জান্নাতুল ইসলাম পলি, সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জিয়াউর রহমান তার ঘটনাবহুল কর্মময় জীবনের কারণেই মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার সততা, নিষ্ঠা, দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা ও নেতৃত্বের দৃঢ়তাসহ প্রভৃতি গুণাবলী এদেশের গণমানুষের হৃদয় স্পর্শ করেছিল। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। পিতা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে জিয়া পিতার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান।১৯৮১ সালের এই দিবাগত রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সৈনিকের হাতে তিনি শাহাদাত বরণ করেন। উল্লেখিত নেতাদের উপস্থিতিতে সভায় বেশ কিছু সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। সিদ্ধান্তসমূহ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা কালো পতাকা উওোলন ও পতাকা  অধনমিত করণ, বাদ জুম্মা মসজিদে মসজিদে বিশেষ দোয়া আয়োজন।  


সারাবাংলা

আরও পড়ুন