• ঢাকা
  • রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৮
  • ৬ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নওগাঁ বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
নওগাঁ বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

আব্দুস সালাম, নওগাঁ জেলা প্রতিনিধি:

আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টার সময় নওগাঁ শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের নওগাঁ জেলা শাখার সভাপতি মো: আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম বাবু, নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু।

এছাড়াও আরও উপস্তিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মামুনুর রহমান রিপন মো: শহিদুল ইসলাম টুকু, শেখ রেজাউল ইসলাম রেজু, মো: আমিনুল হক বেলাল, মো: শফিউল আজম ভিপি রানা, সদস্য সচিব বায়োজিদ হোসেন পলাশসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


সারাবাংলা

আরও পড়ুন