• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১১:০০
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

শোক মিছিল স্থগিত করল আওয়ামী লীগ

রিপোর্টার : dailyajkerjanobani
শোক মিছিল স্থগিত করল আওয়ামী লীগ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক


সারাদেশে কারফিউ জারি করায় পূর্বঘোষিত সোমবারের (৫ আগস্ট) শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এই শোক মিছিলটি হওয়ার কথা ছিল। গত শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের ওইদিন বলেন, একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া অন্যদিকে আমরা কোন রকম মুখোমুখি অবস্থানে জড়াতে চাই না সে কারণে আমরা সংঘাত হতে পারে এ ধরনের প্রোগ্রাম আমরা এড়িয়ে চলেছি।

তিনি বলেন, রোববার ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরীতে জমায়েত। আর ৫ আগস্ট আমরা আমাদের সেই কর্মসূচি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করব।


রাজনীতি

আরও পড়ুন