• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৩
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দিতে অন্যের জমি দখল করে একতলা বাড়ি নির্মানের অভিযোগ

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দিতে অন্যের জমি দখল করে একতলা বাড়ি নির্মানের অভিযোগ ই-পেপার/প্রিন্ট ভিউ

জাহাঙ্গীর আলম সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধিঃ  বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি বাজারের শ্রী জনি পোদ্দার গংদের ৫ শতাংশ জমি প্রভাব খাটিয়ে দখল করে জোর করে একতলা ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার শ্রী শিবলু প্রামানিক ও শ্রীমতি গীতা রাণী গংদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সারিয়াকান্দি বাজার গ্রামের পাবলিক মাঠ সংলগ্ন শ্রী জনি পোদ্দারের সাথে একই এলাকার শ্রী শিবলু প্রামানিক গংদের সারিয়াকান্দি বাজার মৌজার ১৭২ নম্বর দাগের ৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বেশ কয়েক বার এ নিয়ে বৈঠকের আয়োজন করেও কোনো সুরাহা হয়নি। আপস মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে, শ্রী জনি পোদ্দার চলতি বছরের গত বুধবার (২৫ ডিসেম্বর) থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিওিতে তাদের ওই দিনেই সন্ধ্যায় থানায় ডেকে নেওয়া হয় আপস মীমাংসা ও উভয় পক্ষের জমির কাগজ পএ যাচাই-বাছাই করার জন্য। তখন তারা ৭ দিন সময় চেয়ে নেয় তদন্তকারী কর্মকর্তার কাছে থেকে।সঠিক কাগজ পএ নিয়ে আবার বসবে বলে।
এবিষয়ে শ্রী জনি পোদ্দার বলেন, আমাদের এই জমির ১৭২ দাগে মোট ৪৪ শতাংশ পুর্বের মালিকের ছিলো সেখান থেকে১১শতাংশ আমরা কিনে ভোগ দখল করতে থাকি। তার মধ্যে ৬ শতক জায়গায় আমাদের বাড়ি আর ৫ শতক জায়গা ওরা অনেক আগে দখলে নিয়ে টিন শেড বাড়ি করে ছিলো। ওদের কাছে বিভিন্ন সময় জমির কাগজ দেখতে চাইলে ওরা দেখাইনা। ওখানে যখন ওরা একতলা বাড়ির ভিত দেয়। আমি তখন বাধা দিয়ে তাদেরকে মুল দলিল দেখাতে বলি তারা দলিক দেখাতে অস্বীকৃতি জানায়। আমি নিজে উদ্যোগ নিয়ে জমির কাগজ পাতি তুলতে যায়। কিন্তু সেই সময় নকল নবীশদের আন্দোলন চলতি ছিলো। একারনে আমার কাগজ গুলো তুলতে এক থেকে দেড় মাস সময় লাগে এরে মাঝে শ্রী শিবলু প্রামানি ও শ্রীমতি গীতা রাণীদ্বয় রাতে দিনে কাজ করে একতলা বিল্ডিং নির্মান করে। আমি তাদেরকে বাধা দিতে গেলে তারা আমাকে এই মর্মে হুমকি- ধামকি প্রদান করে তাদের কাজে আর কখন বাধা দিলে খুন জখম করিবে। 
এবিষয়ে শ্রী শিবলু প্রামানিক জানান, ১৯৫৯ সাল থেকে আমরা এখানে বসবাস করি। ১৯৬২ সালে এমআর আছে আমাদের নামে। জমির যে সব কাগজ পাতি দরকার ডকল কাগজ আমার আছে। যে অভিযোগ করছে তার বাবা ভজন পোদ্দার আমাদের সম্পর্কে মামা সে হিসেবে জনি পোদ্দার আমার মামাতো ভাই ওদেরকে হুমকি ধামকি দেওয়ার কোনও প্রশ্নই আছে না। এসব একদম মিথ্যা ও বানোয়াট অভিযোগ।   
সারিয়াকান্দি থানার এস আই তোজাম্মেল হোসেন বলেন, বাড়িটির নির্মান কাজ বন্ধ করে দুই পক্ষকে নিয়ে থানায় বসেছিলাম। তারা আগামী ১ তারিখ পর্যন্ত সময় নিয়েছে বিষয়টি স্হানীয় ভাবে মীমাংসা করার জন্য।

সোর্স : এ/জে


বাংলাদেশ

আরও পড়ুন