• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ০২:৩৯
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানব বন্ধন ও বিক্ষোভ

রিপোর্টার : dailyajkerjanobani
সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মানব বন্ধন ও বিক্ষোভ ই-পেপার/প্রিন্ট ভিউ

সিরাজগঞ্জ অফিস


সিরাজগঞ্জ সহ দেশব্যাপী সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে সোমবার বিকেলে জেলার ন্দ্রেীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভূর আখড়ার সামনে মানব বন্ধন ও বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসময় বিপুল সংখ্যক মানুষ ও সংহতি জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসুচিতে অংশগ্রহন করেন। জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ, পুজা উদযাপন পরিষদ ও সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এই কর্মসুচির আয়োজন করে। জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতিপ্রকৌশলী চন্দন কুমার পালের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সংগঠনের, সাধারন সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক ও যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ রায়, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম,মানবাধিকার সংগঠন এইচ আর সিবিএম জেলা কমিটির নেতা সাংবাদিক অশোক ব্যানার্জী ও দীলিপ গৌর, মহাপ্রভূর আখড়া কমিটির সভাপতি প্রদীপ  কুমার বসাক, হরিজন ঐক্যপরিষদ নেতা রতন কুমার বাস ফোর, দলিত সম্প্রদায়ের নেতা অনিল রবিদাস, কালী মন্দির কমিটির সভাপতি জীবন কুমার বিশ্বাস, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমূখ। বক্তারা এসময় বলেন, পরিবর্তিত পরিস্থিতির সুযোগে একটি সাম্প্রদায়িক গোষ্ঠি সুপরিকল্পিত ভাবে সিরাজগঞ্জ সহ দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর, তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ীঘরে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটছে। হামলার শিকার হয়ে অনেকে আহত হয়েছে তাদের বাড়ীঘর হারিয়ে নিঃস্ব হয়েছেন। এই অবস্থায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। সারা দেশে ইতিপুর্বে ঘটে যাওয়া এই সকল ঘটনার বিচার না হওয়ায় বার বার একই ঘটনা ঘটছে। বক্তারা এই সকল ঘটনায় জড়িদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপুরন ও বাসস্থানের ব্যবস্থা করা। হিন্দু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি আইন দ্রুত বাস্তবায়ন, হিন্দু ধর্মী কলাণ ট্রাষ্টকে ফাউন্ডেশনে রুপান্তরিত করা ও সংসদে ১০%ভাগ ধর্মীয় সংখ্যা লঘু কোটার ব্যবস্থা করা এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা গ্রহন সহ বিভিন্ন দাবী পুরনের জন্য অর্ন্তবর্তিকালিন সরকারের প্রতি আহবান জানানো হয়। মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর ব্যাপী প্রদক্ষিণ করে।


সারাবাংলা

আরও পড়ুন