ই-পেপার/প্রিন্ট ভিউ
সারিয়াকান্দি(বগুড়া) প্রতিনিধিঃ
অ্যাম্বুলেন্সে মার্কেটের কাপড় ব্যবসায়ী ও তাদের ক্রয়কৃত কাপড় পরিবহন। এরকম ঘটনা ঘটেছে বগুড়া সারিয়াকান্দি উপজেলায়। জাপান বাংলাদেশ (জাইকা) গরীব রোগিরা যাতে সঠিক পরিবহন সেবা পায়, গত বছর একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স উপজেলা প্রশাসনকে প্রদান করে। কিন্তু সেটা এখন ভাড়ায় যাত্রী ও মালামাল পরিবহনের কাজে ব্যবহার করে ড্রাইভার আওয়াল।
গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) সারিয়াকান্দি রহমান মার্কেটের সামনে অ্যাম্বুলেন্স দাড়িয়ে থাকতে দেখলে উৎসুক হয়ে এগিয়ে গেলে দেখা যায়,সেখানে কোনও রোগী নেই। চারজন ব্যবসায়ী তাদের ক্রয়কৃত নতুন কাপড় নামাচ্ছে গাড়ী থেকে।
এবিষয়ে রহমান মার্কেটের কাপড় ক্রয় করে আনা ব্যবসায়ী বলেন,আমাদের ভাড়াকৃত গাড়ীটি নষ্ট হয়ে গিয়েছিলো তখন অ্যাম্বুলেম্স ভাড়া করে নিয়ে আসি। এটাকে আপনি সমাজ সেবা বলতে পারেন।
নাম প্রকাশে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানাযায়, এই ড্রাইভার আওয়াল আগে রেন্ট কারের গাড়ী চালাতো একারনে ব্যবসায়ীরা সবাই তাকে চেনে ও জানে। এখন সরকারী অ্যাম্বুলেন্স পরিচিত ব্যবসায়ীদের যখনই আনানোর প্রয়োজন হয় তখনি তারা অ্যাম্বুলেন্স নিয়ে মাল ক্রয় করতে হয়।
এবিষয়ে ড্রাইভার আওয়াল বলেন,আমি চারজন মানুষ সহ এসব কাপড় ঢাকা থেকে সারিয়াকান্দিতে নিয়ে আসছি। নিউজ করবেন করেন সমস্যা নাই ।
এবিষয় উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহারিয়ার রহমান বলেন, আপনি আমাকে ব্যাপারটি জানালেন আমি খোজ খবর নিয়ে এব্যাপারে মন্তব্য করবো।
জাহাঙ্গীর আলম
সোর্স :
এ/জে
সারাবাংলা