• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৮
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫

রিপোর্টার : dailyajkerjanobani
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৫ ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ আয়নাল হক, নাটোর জেলা প্রতিনিধি:
    
১৫ মার্চ ২০২৫ গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। আজ গুরুদাসপুর উপজেলায় সর্বমোট ১৬৯টি কেন্দ্রে ৬ মাস থেকে ১ বছর বয়সী ৩৩২১ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে এবং এক বছর থেকে ৫ বছর বয়সী ৩১৫৩৩ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ "আপনার ৬ থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান" আগামী ১৫/০৩/২৫ ইং (শনিবার), সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত আপনার নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র (সাব ব্লক সমূহ),  কমিউনিটি ক্লিনিক এবং  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ০৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদেরকে নীল রং এর ভিটামিন -এ  ক্যাপসুল  ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রং এর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুলের উপকারিতা -
১. শিশুদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে এবং রাতকানা রোগ প্রতিরোধ করে।
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে  শিশু বিভিন্ন সংক্রমণ থেকে সুরক্ষিত থাকে।
৩. শিশুদের শারীরিক বৃদ্ধি এবং সঠিক ওজন বজায় রাখতে সহায়তা করে।
৪. ডায়রিয়া ও হামসহ অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমায়।
৫. শিশুর ত্বক সুরক্ষা  নিশ্চিত করে।
৬. রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়তা করে
তাই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিতকরণের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও সঠিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করুন।


সারাবাংলা

আরও পড়ুন