• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , ভোর ০৪:১৬
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির সংঘর্ষ,আহত অন্তত ৩০ জন

রিপোর্টার : dailyajkerjanobani
মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির সংঘর্ষ,আহত অন্তত ৩০ জন ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ সুলতান মারজান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ৭টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কে গড়ের মাথা টাটা কোম্পানির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত গাড়িগুলোর মধ্যে রয়েছে- ৪টি যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা এসব পরিবহন রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর গড়ের মাথা মোড়ে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় চতুর্মুখী এ মোড়ে চারটি বাস, একটি ট্রাক, পিকআপ এবং কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি পরিবহনের সামনের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মনিরুজ্জামান। তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলো সরিয়ে নেয়া হয়েছে। খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি ।


সারাবাংলা

আরও পড়ুন