• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:০৫
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

সাবেক আইজিপি, হারুনসহ ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা

রিপোর্টার : dailyajkerjanobani
সাবেক আইজিপি, হারুনসহ ডিএমপির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা ই-পেপার/প্রিন্ট ভিউ

জ্যেষ্ঠ প্রতিবেদক


বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি ও লুটপাট-ভাঙচুরের অভিযোগে সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশীদসহ ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে বিএনপির নেতাকর্মীদের মামলা ও তথ্য সংগ্রহ কর্মকর্তা মো. সালাহউদ্দিন খান পল্টন থানায় মামলা করেন।

মামলার বাকি আসামিরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। কেউ কেউ ইতোমধ্যে অন্যত্র বদলিও হয়ে গেছেন।

২০২২ সালের ৭ ডিসেম্বর ও ২০২৪ সালের ১৬ জুলাই দুইবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি তল্লাশির নামে ডাকাতি, লুটপাট ও ভাঙচুরের অভিযোগে দুটি মামলা হয়েছে।


বাংলাদেশ

জাতীয়

আরও পড়ুন