• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১১:১৬
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

আইন উপদেষ্টা একটি দলের ব্যর্থতার জন্য ৭১-এর স্বপ্নের বাংলাদেশ গড়া যায়নি

রিপোর্টার : dailyajkerjanobani
আইন উপদেষ্টা একটি দলের ব্যর্থতার জন্য ৭১-এর স্বপ্নের বাংলাদেশ গড়া যায়নি ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক


১৯৭১-এর যে উদ্দেশ্য- স্বপ্নের বাংলাদেশ গড়া, তা একটি দলের ব্যর্থতার জন্য ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এমন মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, দেশের প্রতি ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযোদ্ধারা। তার একটি ধারাবাহিকতা হলো এবারের জুলাইয়ের গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানে দেখেছি, ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে লড়াই করেছে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। আজকে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এসে তাদের কথাও মনে পড়ছে।

আইন উপদেষ্টা বলেন, ১৯৭১ সালে বহু মানুষের, বহু শহীদের আত্মত্যাগের পরও আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, এক ধরনের মানসিকতার জন্য, একটা দলের ব্যর্থতার জন্য। সেই ব্যর্থতার যেন পুনরাবৃত্তি না হয়।


তিনি বলেন, তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি। সেই সুযোগ যেন আমরা কোনোভাবেই নষ্ট না করি। এই বুদ্ধিজীবী দিবসে এটাই আমাদের চাওয়া।

এমএইচএন/আরএইচটি


বাংলাদেশ

জাতীয়

আরও পড়ুন