• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৫৭
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শিবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
শিবগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

 আব্দুর রহিম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জের কিচক ইউনিয়নের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( পহেলা ফেব্রুয়ারী) বিকালে  উপজেলার কিচক হাই স্কুল মাঠে মাইনুল ইসলাম ছোটন এর  সভাপতিত্বে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের সহ-সভাপতি প্রকৌশলী মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বগুড়া জেলা কৃষক দলের দপ্তর সম্পাদক সামিউল আলম সামি।

আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এবং  সাবেক ইউপি চেয়ারম্যান  তোফায়েল আহমেদ সাবু, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আফছার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সহ সভাপতি প্রকৌশলী ইমরান হোসেন ফরহাদ, নুর আলম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, সঞ্চালনায় সোহেল রানা  প্রমুখ। 



সোর্স : এ/জে


বাংলাদেশ

আরও পড়ুন