ই-পেপার/প্রিন্ট ভিউ
স্বপন মিয়া রংপুর:
বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে গ্রাম পর্যায়ের শিক্ষিত তরুনদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, প্রথম পর্যায়ে ৮৫ হাজার তরুণদের প্রশিক্ষণ দেয়া হবে। তারা যেন প্রশিক্ষণ শেষে উদ্যাক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার আস্থা অর্জণ করতে পারে। পাশাপাশি তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সৌদি আরব সহ বিভিন্ন দেশ অলরেডি প্রশিক্ষণ প্রাপ্ত লোক নিতে চাহিদা দেখাচ্ছে।
বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী রংপুর জেলার আয়োজনে বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনসার ভিডিপি'র জেলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশের অন্য কোন সংস্থার পক্ষে প্রত্যান্ত অঞ্চলে তড়িঘড়ি করে পৌছানো বাকাজ করা সম্ভব নয় আনসার ব্যাতিত। তাই আমরা বাহিনীর বিভিন্ন দিক নিয়ে কাজ করে যাচ্ছি। অল্প সময়ের মধ্যে আমরা ভালো কিছু করবো।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, আমাদের বাহিনীকে সামনে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক দুর্বলতা রয়েছে, তা নিয়ে আমাদের মহাপরিচালক কাজ করে যাচ্ছে। একটু সময় লাগবে সকল সমস্যা সমাধান হতে। জব অপারচ্যুনিতি প্রসঙ্গে বলতে চাই আমাদের অনেক যোগ্য ব্যক্তি রয়েছে। তাদের নিয়ে কাজ করছি, ভবিষ্যতে তাদের ভালো কিছু হবে। আমাদের স্বাস্থ্য সেবা খুবই দুর্বল, আমরা সে ব্যপারে কাজকরছি, যাতে অল্প খরচে এমবিবিএ সচিকিৎসক দ্বারা ভালো চিকিৎসা ব্যবস্থা করা হয় সার্বক্ষণিকে রজন্য।
অনুষ্ঠানে রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফরের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রংপুর আবু সায়েম, ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল্লাহ আল হাদী, রংপুর সিভিল সার্জন ডা. মোস্তফা জামাল চৌধুরী। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম (বিএএমএস)। সঞ্চালনায় ছিলেন তারাগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাহিদা রহমান। বক্তব্য শেষে ভালো কাজে স্বীকৃতি স্বরুপচার টি বাইসাইকেল, ৪০টি ছাতা সহ অন্যান্য সামগ্রী বিতরণ করাহয়। এ সময় রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলার কর্মকর্তাগণ ও রংপুর জেলার আট উপজেলার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।