• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ০৮:৩৮
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সারিয়াকান্দি জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে হামলা আহত দুই

রিপোর্টার : dailyajkerjanobani
সারিয়াকান্দি জমিজমা সংক্রান্ত পুর্ব শত্রুতার জেরে হামলা আহত দুই ই-পেপার/প্রিন্ট ভিউ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃবগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের  জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বাড়িতে এসে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে  হামলার শিকার  তৌহিদ (২২) ও সততা দই ঘড়ের মালিক শহিদুল ইসলাম ( মজনু) চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মাজবাড়ি গ্রামের ব্যবসায়ী মো. নজরুল ইসলামের  সঙ্গে একই এলাকার মৃত.ছাবেজ উদ্দিন প্রামাণিকের ছেলে  মো. ইসমাইল মিয়া,মো.সান্জু মিয়া (শফিকুলের) সাথে জায়গা জমি নিয়ে  দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল।

এরজের ধরে ইসমাইল মিয়া নেতৃত্বে মো.সান্জু মিয়া, মো.রিয়াদ হোসেম,মোছা.শিমু আকতার মোছা.রেবেকা, মোছা.মলি বেগম সহ নাম না জানা আরও ৪ জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নজরুল ইসলামের  বসত বাড়িতে হামলা চালায় তারা।

এ সময় বিষয়ে নজরুল ইসলামের অভিযোগে বলেন, আসামীরা আমার বসত বাড়ীর বাহির আঙ্গিনায় উপস্থিত হইয়া। আমাকে অকথ্য ভাষায় গালা গালাগালি করিতে থাকে। আমি তাহার কারণ জানিতে চাহিলে শফিকুল হুকুম দিয়া বলে যে, শালাকে জীবনে শেষ করিয়া দে। একথা বলার সাথে সাথে নজরুলের হাতে থাকা রামদা দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে।তখন আমার ভাতিজা তৌহিদ আমাকে রক্ষা করার জন্য আগাইয়া আসিলে নজরুল আমার ভাতিজা তৌহিদকে হত্যার উদ্দেশ্যে রামদা দ্বারা মাথা লক্ষ্য করিয়া স্বজোড়ে আঘাত করে। এতে ভাতিজা তৌহিদের মাথার ডান পার্শ্বে লাগিয়া গুরুতর জখম হয় সেখানে ৭টি সেলাই দিতে হয় ।

আমার ভাতিজা তৌহিদকে রক্ষা করার জন্য আমার ছোট ভাই শহিদুল ইসলাম (মজনু) আগাইয়া আসিলে রিয়াদ   শিমু আকতার ও মলি বেগম তাদের হাতে থাকা রড ও বাঁশের লাঠি দিয়ে  শহিদুলকে হত্যার উদ্দেশ্যে শরীলের বিভিন্ন স্হানে উপর্যুপরি আঘাত করে।এতে শহিদুলের মুখে আঘাত লাগিয়া নিচ পার্টির তিনটি দাঁতের গোড়ালী ভেঙ্গে যায় এবং রক্তাক্ত  হয়। আঘাত প্রাপ্ত শহিদুল ও তোহিদকে   সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।পরে তৌহিদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। 

এছাড়াও আমার স্ত্রী গলায় থাকা স্বর্নের চেইন শফিকুল ছিড়ে নিয়ে যায় যার বাজার মুল্য ৬০ হাজার টাকা। আর বাড়ির বেড়া দরজা জানালা ধারালো অস্ত্র দারা ভাংচুর করে তাতে আমার ক্ষতির পরিমাণ হয় প্রায় ৫০ হাজার টাকা। এ ঘটনায় মো.নজরুল ইসলাম গতকাল (৭ জানুয়ারি) বাদী হয়ে সারিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। 

এ ব্যাপারে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে  একটি লিখিত অভিযোগ পেয়েছি।অভিযোগটি  তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোর্স : এ/জে


সারাবাংলা

আরও পড়ুন