ই-পেপার/প্রিন্ট ভিউ
জালাল উদ্দিন, রংপুর :
নানা ক্রীড়া নৈপুণ্য আর শারিরিক কসরতের ডিসপ্লে প্রদর্শনীর মধ্য দিয়ে সমাপ্ত হলো দি মিলেনিয়াম স্টারস্ স্কুল এন্ড কলেজের আন্ত:হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল সোমবার বিকেলে মিলেনিয়াম স্টারস্ স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানে দৌড়, লং জাম্প, ডিসপ্লেসহ ৭০ টি ক্রীড়া নৈপুণ্যের প্রতিযোগিতায় অংশ নেন প্রতিষ্ঠানের নানা বয়সী শিক্ষার্থীরা। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।