ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ হোসেন আলী (ছোট্ট):
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ সূচনা করা হয়।
পরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের বিজয় সৌধ, মুক্তির সোপানে
স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী পুলিশ সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও রাষ্ট্র পক্ষে থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। পুষ্পস্তবক অর্পণ শেষে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি ১ মিনিট নিরবতা ও সম্মান প্রদর্শণ ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এরপর পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। সিভিল সার্জন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, র্যাব১২,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, আনসার-ভিডিপি, জেলা কারসগার,পৌরসভা,উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান,সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, স্কুল, কলেজ, এনজিও প্রতিনিধি সহ সমাজের নানান শ্রেণী পেশার মানুষেরা মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৯ টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, এসময় জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সিমিত আকারে শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ অংশগ্রহণ করেন। কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন।
এ সময় জেলা প্রশাসক, জেলা পুলিশের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জন্য এক অবিস্মরনীয় দিন। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মুক্তিকামী জনতা পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে মাধ্যমে গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামের সূচনা করেন। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামক স্বাধীন সার্আভৌম রাষ্ট্রের। তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন সকল বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত মহান স্বাধীনতা। তিনি জুলাই ২৪ ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন,
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) গনপতিরায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, বীর মুক্তিযোদ্ধা ও জেলা কমান্ডার মোঃ আজিজুর রহমান দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটমো. বরমান হোসেন , ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ
জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মারুফ আফজাল রাজন, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) রোজিনা আক্তার,সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুনুর রশিদ খান হাসান, সহ সার্বিক সহযোগিতা করেন (জেলা নাজির)অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (নেজারত শাখা) মোঃ মিজানুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক
সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নূর নব্বী খান জুয়েল ও সাংবাদিক মোস্তাক আহমেদ নওশাদ।