• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:১৬
  • ১৮ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

রিপোর্টার : dailyajkerjanobani
নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ই-পেপার/প্রিন্ট ভিউ

আব্দুস সালাম, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁয় হিরোইন উদ্ধারের মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার গড়াইপাড়া এলাকার মোস্তাজ আলীর ছেলে লিটন মিয়া (৩৮) ও চরবাগডাঙ্গা এলাকার আলাউদ্দিনের ছেলে ইউসুফ আলী (৪২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০২৩ সালের ১৮ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানতে পারে চাপাইনবাবগঞ্জ থেকে নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকের চালান যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ একটি দল পত্নীতলা উপজেলার নির্মইল ইউনিয়নের সরাইডাঙ্গা- ছাতলতলা সড়কের ছাতলতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১১টার দিকে সাপাহার থেকে আসা একটি ট্রাক্টরের টুল বক্সে তল্লাশী চালিয়ে ৭০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এসময় ট্রাক্টরের ড্রাইভার লিটন মিয়া ও ইউসুফ আলীকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পত্নীতলায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় ১২ জনের সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষী গ্রহণ ও উভয় পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। একই সাথে তাদের প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল খালেক বলেন, 'এই রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার পাশাপাশি মাদক কারবারিদের কাছে একটি সতর্কতামূলক বার্তা পৌঁছানো হয়েছে। যাতে মাদক কারবারি এবং যুবসমাজ মাদক থেকে নিজেদের বিরত থাকে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়।' আসামিপক্ষের আইনজীবী কৌশিক কুমার দাস বলেন, 'এ রায়ের মাধ্যমে আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এজন্য আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো এবং আমরা আশা করি ন্যায়বিচার পাবো।'


সারাবাংলা

আরও পড়ুন