ই-পেপার/প্রিন্ট ভিউ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা গত ৮ দিন বন্ধ থাকার পর পুনরায় আবার নতুন করে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে সোমবার দুপুর ২ টায় জেলা প্রশাসক ড. মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর উপস্থিতিতে রায়গঞ্জ থানায় নতুন ভাবে কার্যক্রম শুরু হয়।
এসময় জেলা প্রশাসক ড. মীর মোহাম্মদ মাহবুবুর রহমান থানা পরিদর্শন করে বলেন, বাংলাদেশ পুলিশ জনতার হয়ে কাজ করবে তবে সেই ক্ষেত্রে সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, আশা করছি আগামী ২/১ দিনের মধ্যে রায়গঞ্জ থানার সকল কার্যক্রম আগের মত চলবে। উদ্বোধনী কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, লে: কর্নেল নাহিদ আল আমিন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু, অফিসার ইনচার্জ হারুন অর রশীদ সহ থানায় কর্মরত পুলিশ সদস্য বৃন্দ।