• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ০৩:৫৮
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মিঠাপুকুরে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর অধিকতর অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার : dailyajkerjanobani
মিঠাপুকুরে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর অধিকতর অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মোঃ সুলতান মারজান, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে সোমবার (১০ ফেব্রুয়ারী) দিনব্যাপী মিঠাপুকুর উপজেলা সভাকক্ষে আরডিআরএস বাংলাদেশের আয়োজনে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসর জনগোষ্ঠীর অধিকতর অন্তর্ভুক্তিকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্প সমন্বয়কারী (সিডস প্রকল্প) আরডিআরএ তামিম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি মেডিকেল অফিসার এমএ হালিম লাবলু মহোদয়গন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও  ইউনিয়ন ফেডারেশন নেতৃবৃন্দগন ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

সভায় ফেডারেশন নেতৃবৃন্দ সরকারের সংশ্লিষ্ঠ দপ্তরের দপ্তর প্রধান গনের মধ্যে সেবাপ্রাপ্তি ও সরকারি সেবায় অর্ন্তভুক্তিকরণে ব্যপক পারস্পরিক আলোচনা হয়। এছাড়াও আরডিআরএ কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম এর সহায়তায় দরিদ্র প্রসুতি মাকে প্রতিষ্ঠানিক নরমাল ডেলিভারি নিশ্চিত করণে প্রত্যোককে ৫৪০০/- করে চেক প্রদান করা হয়।


সারাবাংলা

আরও পড়ুন