• ঢাকা
  • সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ০৩:৫৮
  • ১৭ ফাল্গুন, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ

রিপোর্টার : dailyajkerjanobani
নরসিংদীতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ই-পেপার/প্রিন্ট ভিউ

নরসিংদী প্রতিনিধি:


নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচিতে বাধা দিয়েছেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশ, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরের আগে থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা নরসিংদী উপজেলা মোড় এলাকায় লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। পরে বিকেল পৌনে ৩টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে উপজেলা মোড় এলাকায় প্রবেশ করলে প্রথমেই পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে একে একে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের বাধা দিতে গেলে তাদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা অনেকেই আহত হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভর্তি হন। পরে বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মোড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়।


সারাবাংলা

আরও পড়ুন